১
কিতাবুন নিসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৪
৬. পর্দাশীল মহিলাদেরকে উপহাস করার হুকুম কী?
যে ব্যক্তি কোন মুসলিম পুরুষ অথবা নারীকে তার ধার্মিকতা নিয়ে বিদ্রূপ করে সে কাফির। বিশেষ করে তা যদি পর্দার মতো কোন শরয়ী হুকুমের ক্ষেত্রে হয়। যে ব্যক্তি ওহীর কোন বিষয়কে অবহেলা করে অথবা এর উপর আমলকারীকে নিয়ে উপহাস করে, তবে সে পরোক্ষভাবে ঐ বিধানকেই অস্বীকার করে। এমন ব্যক্তির আমল বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কেননা আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَالَّذِيْنَ كَفَرُوْا فَتَعْسًا لَّهُمْ وَاَضَلَّ اَعْمَالَهُمْ ‐ ذٰلِكَ بِأَنَّهُمْ كَرِهُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ فَأَحْبَطَ اَعْمَالَهُمْ﴾
আর যারা কুফরী করেছে তাদের জন্য ধ্বংস এবং আল্লাহ তাদের আমল নিষ্ফল করে দিয়েছেন। কারণ, আল্লাহ যা নাযিল করেছেন তা তারা অপছন্দ করেছে; তাই আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছেন। (সূরা মুহাম্মাদ- ৮, ৯)