১
কিতাবুন নিসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৫
মহিলাদের নামায
ইসলামের ফরয কাজসমূহের মধ্যে যে কাজটি সবসময় পালন করতে হয় এবং অত্যধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, পাঁচ ওয়াক্ত ফরয নামায আদায় করা। নারী-পুরুষ যেই হোক না কেন যদি কেউ নিজেকে মুসলিম বলে দাবি করে তবে তাকে অবশ্যই নামায পড়তে হবে। কেননা কাফির এবং মুসলিমদের মধ্যে পার্থক্যকারী জিনিস হচ্ছে নামায। কোন মানুষ মুসলিম হয়েও যদি বেনামাযী হয়, তাহলে সে কার্যত কাফির-মুশরিকদের সাথেই মিলে যায়। এজন্য প্রত্যেক নারীর উচিত, যথা নিয়মে আমত্মরিকতার সাথে পাঁচ ওয়াক্ত নামায আদায় করা। নবী ﷺ বলেছেন, সাত বৎসর হলেই সন্তানকে নামায শিক্ষা দাও। আর দশ বৎসর হয়ে গেলে নামায না পড়লে তাদেরকে প্রহার করো। [আবু দাঊদ, হা/৪৯৪; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/২৩৪৫; শারহুস সুন্নাহ, হা/৫০২; জামেউস সগীর, হা/১০৮০৬।]