hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮২

১৪. মহিলাদের কণ্ঠস্বর এর বিধান কী?

আল্লাহ তা‘আলা নারীদেরকে পুরুষদের সম্বোধনকালে স্বর কোমল করতে নিষেধ করে দিয়েছেন। যাতে করে অন্তরের রোগী ব্যক্তি লোভ না করে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿يَا نِسَآءَ النَّبِيِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِيْ فِيْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا﴾

হে নবীর স্ত্রীগণ! তোমরা কোন সাধারণ স্ত্রীলোকের মতো নও, যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে (পরপুরুষের সাথে) কথা বলার সময় এমনভাবে কোমল কণ্ঠে কথা বলবে না, যাতে যার অন্তরে (কুপ্রবৃত্তির) রোগ রয়েছে সে লালায়িত হতে পারে। আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। (সূরা আহযাব- ৩২)

যখন মুমিনগণ ঈমানী শক্তি সামর্থ্যের বলে বলিয়ান ছিলেন, তখনকার ব্যাপারই যদি এই হয়- তবে এ যুগের অবস্থা কেমন হতে পারে, যখন ঈমান দুর্বল হয়ে পড়েছে এবং ধার্মিকতা কমে গেছে? অতএব তোমার কর্তব্য হচ্ছে পরপুরুষদের সংস্রব কমানো এবং তাদের সাথে বিশেষ প্রয়োজন ছাড়া কম কথা বলা।