hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

১৮. হায়েয অবস্থায় সহবাস করার বিধান কী?

যদি কোন মুসলিম ব্যক্তি হায়েয অবস্থায় সহবাস করা হালাল মনে করে, তাহলে সে কাফির ও মুরতাদ হিসেবে বিবেচিত হবে। তবে যদি কেউ ভুলবশত বা হায়েয হয়নি মনে করে সহবাস করে ফেলে, তাহলে গোনাহ হবে না। আল্লাহ তা‘আলা বলেন,

﴿ فَاعْتَزِلُوا النِّسَآءَ فِى الْمَحِيْضِ﴾

সুতরাং তোমরা হায়েযের সময় সহবাস করা থেকে দূরে থাকো। (সূরা বাকারা- ২২২)