hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

সংক্ষেপে নামায পড়ার নিয়ম

১. নামাযের নিয়তে পবিত্র স্থানে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে কান বা কাঁধ বরাবর হাত উঠিয়ে ‘আল্লা-হু আকবার’ বলে বুকের উপর হাত বাঁধবে।

২. তারপর ছানা পড়ে ‘আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম’ এবং ‘বিসমিল্লা-হির রাহ্মা-নির রাহীম’ পড়বে।

৩. তারপর সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা বা কিছু আয়াত পড়বে।

৪. কিরাআত শেষ করার পর ‘আল্লা-হু আকবার’ বলে রুকূতে যাবে। রুকূতে যাওয়ার সময় রাফউল ইয়াদাইন করবে তথা কান বা কাঁধ বরাবর উভয় হাত উঠাবে।

৫. এরপর রুকূতে যেয়ে ৩ বার ‘‘সুবহা-না রাবিবয়াল ‘আযীম’’ পড়ে ‘‘সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’’ বলে রুকূ থেকে সোজা হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে ‘রাববানা লাকাল হামদু হামদান কাসীরান ত্বায়্যিবান মুবা-রাকান ফীহ’ বলবে এবং রাফউল ইয়াদাইন তথা দু’হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে।

৬. তারপর ‘আল্লা-হু আকবার’ বলে সিজদায় যাবে। সিজদায় যাওয়ার পর ৩ বার ‘সুবহা-না রাবিবয়াল আ‘লা’ পড়ে ‘আল্লা-হু আকবার’ বলে বসবে। স্থির হয়ে বসে দু’সিজদার মধ্যখানের দু‘আ পড়ে দ্বিতীয় সিজদা করে দাঁড়িয়ে যাবে।

৭. এরপর পূর্বের নিয়ম অনুযায়ী দ্বিতীয় রাক‘আত আদায় করার পর বসে তাশাহহুদ পড়বে, তারপর দরূদে ইবরাহীম ও দু‘আয়ে মাসূরা পড়ে সালাম ফিরিয়ে নামায শেষ করবে।

৮. তিন বা চার রাক‘আত বিশিষ্ট নামাযের প্রথম দু’রাক‘আত শেষ করে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়বে। তারপর ‘আল্লা-হু আকবার’ বলে দাঁড়িয়ে বাকি নামায পূর্বের নিয়মানুসারে আদায় করবে।