hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

১১. পরপুরুষের সাথে নারীর মুসাফাহার (হাত মিলানোর) বিধান কী?

নারীর পক্ষে পরপুরুষের শরীর স্পর্শ করা জায়েয নয়। যে বসত্মু ফিতনার কারণ হয়ে থাকে সেটাই শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। রাসূলুল্লাহ ﷺ মহিলাদের সাথে কখনো মুসাফাহা করে বাই‘আত গ্রহণ করেননি।

আয়েশা (রাঃ) বলেন, আল্লাহর কসম! বাই‘আত গ্রহণকালে নবী ﷺ এর হাত কোন নারীর হাতকে স্পর্শ করেনি। নারীদেরকে তিনি কেবল কথা দ্বারাই বাই‘আত করিয়েছেন। [সহীহ বুখারী, হা/৪৮৯১; তিরমিযী, হা/৩৩০৬; মুসনাদে আহমাদ, হা/২৬৩৬৯; বায়হাকী, হা/১৬৩৪৩।]