১
তাকওয়া
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
তাকওয়া হচ্ছে অভ্যন্তরীণ গুণ
‘তাকওয়া মূলতঃ মানুষের একটি অভ্যন্তরীণ গুণ বিশেষ । যে মানসিক অবস্থা মানুষকে আল্লাহর ক্রোধ উদ্রেককারী ও অসন্তোষজনক কাজ হতে বিরত থাকতে উদ্বুদ্ধ করে, তাকেই বলা হয় ‘তাকওয়া। এই গুণ যার মনে ফুটে উঠবে, তার আলোক-প্রভা সমগ্র জীবনকে উদ্ভাসিত করে তুলবেই। কিন্তু এটা উপস্থিত না থাকলেও বাহ্যিক তাকওয়া যতই পরিলক্ষিত হোক, তা আনুষ্ঠানিকতা মাত্র - তা অন্তঃসারশূন্য। এইরূপ তাকওয়া না আল্লাহর হক রক্ষা করতে পারে, না পারে। মানুষ ও অন্যান্য সৃষ্টির হক রক্ষা করতে । মনের অভ্যন্তরীণ এই গুণ যখন দুর্বল হয়, তখন আমলের মধ্যে বিপর্যয় শুরু হয়ে যায় । আর মুসলিম উম্মাহর বিভ্রান্ত ও বিপর্যস্ত হওয়ার অন্যতম কারণ এটাই। কাজেই এর সংশোধন ও পুনর্গঠনের জন্য এই গুণটি (আল্লাহকে ভয় করার মনোভাব) সকলের মনে প্রতিষ্ঠা করা একান্ত আবশ্যক।