১
তাকওয়া
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৯
অন্যান্যদের অধিকার ও তাকওয়া
অন্যান্যদের অধিকারের মধ্যে আরো রয়েছে প্রতিবেশীর অধিকার এবং আত্মীয়ের অধিকার। প্রতিবেশীর অধিকার এবং আত্মীয়ের অধিকার নিয়ে কুরআন এবং হাদীসে অনেক জায়গায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া রয়েছে শ্রমিকের অধিকার যেমন রিক্সাওয়ালার অধিকার, গার্মেন্ট শ্রমিকদের অধিকার, যারা ইট ভাঙেন তাদের অধিকার, বাসার দাড়োয়ানের অধিকার, মালির অধিকার ইত্যাদি। সবার ক্ষেত্রেই তাকওয়া অবলম্বন করার কথা। কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে অনেক গার্মেন্টস মালিক পক্ষই তাদের শ্রমিকদের ঠকিয়ে থাকেন, অনেক কন্ট্রাকটররাই ইট ভাঙার পর ঠিকমতো শ্রমিককে মুজুরী দেন না, অনেক সাহেবরাই তাদের বাড়ির দাড়োয়ান বা মালিকে উপযুক্ত পারিশ্রমিক দেন না, বরং তাদের সাথে দুর্ব্যবহার করেন। অথচ এদের পরিশ্রমের মাধ্যমেই একটি শ্রেণী বড়লোক থেকে আরো বড়লোক হচ্ছে।
কাজের বুয়ার অধিকার ও তাকওয়া বিভিন্ন মানুষের অধিকারের মধ্যে কাজের বুয়া বা কাজের লোকের অধিকারও গুরুত্বপূর্ণ। তেমনি রয়েছে দারওয়ান, ড্রাইভার এবং মালির অধিকার। যেমন কাজের বুয়ার অধিকার আদায়ের জন্য সিংগাপুর সরকার আইন করে দিয়েছে। কোন মালিক যদি নিজ বাসায় কাজের বুয়া রাখতে চায় তাহলে তাকে আগে একটি সিলেবাস পড়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে হয় । এই সিলেবাসের মধ্যে রয়েছে কাজের বুয়ার সমস্ত অধিকার। এই নিয়ম একটি অমুসলিম দেশের সরকার বাস্তবায়ন করেছে কিন্তু দুঃখের বিষয় অনেক মুসলিম দেশেও এই আইন নেই। কাজের বুয়ার অধিকারগুলো ১৪শত বছর আগেই আল্লাহ তা'আলা আমাদেরকে দিয়ে রেখেছেন যা আমরা মুসলিমরা মান্য করি না বরং তাদেরকে নির্যাতন করি।