১
তাকওয়া
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৭
মাতা-পিতার অধিকার ও তাকওয়া
ইসলামে মাতা-পিতার অধিকার খুবই গুরুত্বপূর্ণ। মাতা-পিতা বৃদ্ধ হয়ে গেলে তাদের সমস্ত দায়-দায়িত্ব সন্তানের। বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে তারা খুবই অসহায় হয়ে পরেন, তারা সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পরেন। অনেক সন্তানই এই বিষয়টা বুঝেন না। তারা বৃদ্ধ বাবা-মাকে বাড়তি বোঝা মনে করেন। নিজেদের ব্যস্ততা নিয়ে নিজেদের মতো সময় কাটান কিন্তু বাবা-মাকে সময় দেন না যা খুবই কষ্টকর। মনে রাখতে হবে মাতা-পিতা যদি কষ্টে জীবনযাপন করেন তাহলে সন্তানকে এজন্য আল্লাহর দরবারে কঠিন জবাবদিহি করতে হবে। তাই মা-বাবার সাথে সবসময় তাকওয়ার ভিত্তিতে উত্তম ব্যবহার করতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে।