hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮২

সুন্নাহ কী?

সুন্নাহ হলো সেই মূল আদর্শ যা আল্লাহ তা'আলার নির্দেশে রসূলে কারীম , নিজে তাঁর বাস্তব জীবনে দ্বীনি দায়িত্ব পালনের বিশাল ক্ষেত্রে অনুসরণ করেছেন; অনুসরণ করার জন্যে দৃষ্টান্ত (গাইডলাইন) হিসেবে রেখে গেছেন দুনিয়ার মানুষের সামনে। কেননা নবী কারীম (ﷺ) যা বাস্তব জীবনে অনুসরণ করেছেন, তার উৎস হলো ওহী- যা আল্লাহর নিকট থেকে তিনি লাভ করেছেন। আল্লাহর জানিয়ে দেয়া বিধান ও নির্দেশ রসূলে কারীম (ﷺ) -এর বাস্তব কর্মজীবন। সেখানে আল্লাহর সকল আদেশ নিষেধেরই প্রতিফলন ঘটেছে। পুরোপুরিভাবে । আল্লাহ তাঁর রসূলের মাধ্যমে ঈমানদারদের এই ব্যাপারে গুরুত্ব প্রদানের জন্য জোর দিয়ে বলেছেন :

قوش چیه

تحبون الله فاتبعوني يحبه الله ويغفر له وبگه وال

ل إن تم

“হে নবী! মানুষকে বলুন, যদি সত্যি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ কর; তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান।” (সূরা আলে ইমরান : ৩১)

সুতরাং একমাত্র আল্লাহর রসূল (ﷺ) -এর নির্দেশাবলীর সঠিক অনুসরণই হচ্ছে মূল তাকওয়া। এই অনুমোদিত বিধি প্রসঙ্গে রসূল (ﷺ) বলেছেনঃ “আমার সুন্নাহ এবং সঠিকভাবে পথ নির্দেশকারী খলিফাদের অনুসরণ কর । এটা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধর। এবং নতুন প্রবর্তন সম্মন্ধে সাবধান হও কারণ সেগুলি সব প্রচলিত ধর্মমত-বিরুদ্ধ বিশ্বাস এবং বিরুদ্ধ বিশ্বাস হল ভুল পথ যা জাহান্নামের আগুনের দিকে চালিত করে”। (আবু দাউদ, আততিরমিযী)

তাহলে সুন্নাহ কী? এক কথায় রসূল (ﷺ) -এর কাজ এবং কথাই হচ্ছে সুন্নাহ। আমরা অনেকেই নিজেকে রসূল (ﷺ) -এর খাটি অনুসারী বলে দাবী করি এবং নিজেকে তাঁর সুন্নাহ অনুযায়ী পরিচালনা করছি বলে মনে করি। আমরা রসূল (ﷺ) -এর ভালোবাসায় এতোই পাগল যে নিজেদেরকে কেউ কেউ আশেকে রসূল’ বলে দাবী করি। কিন্তু আমরা বাস্তবে ভুলে যাই যে রসূল (ﷺ) -এর কাজের আংশিক অনুসরণ প্রকৃত সুন্নাহ নয়। নিম্নে রসূল (ﷺ) -এর সুন্নাহর কিছু বর্ণনা দেয়া হলো :