hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৯

কিছু প্রচলিত আরবী শব্দ ও তার বাংলা অর্থ

আরবী = বাংলা অর্থ

সুবহা-নাল্লাহ = মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি

আলহামদুলিল্লাহ = সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই প্রাপ্য

আল্লাহু আকবার = আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ

মাশ-আল্লাহ = আল্লাহ যা ইচ্ছা করেছেন

সুবহা-না রব্বিয়াল আযীম = আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি।

সুবহা-না রব্বিয়াল আ'লা = আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি

খুশু খুযু = ভয়/আশা/বিনয়/একাগ্রতা।

আ'উযুবিল্লাহ = আমি আশ্রয় চাই আল্লাহর কাছে

নাউযুবিল্লাহ = আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে

আস্তাগফিরুল্লাহ = আমি ক্ষমা চাই আল্লাহর কাছে

সুবহানাহু ওয়া তাআলা = আল্লাহ অতি পবিত্র ও মহান

আলাইহিস সালাম = তাঁর উপর শান্তি বর্ষিত হোক

রাদিআল্লাহু আনহু = আল্লাহ তাঁর উপর রাজী হোন

জাযাকাল্লাহু খাইরান = আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান/পুরষ্কার দিন

তাহকীক = যাচাই-বাছাই/verification

সহীহ = শুদ্ধ/সঠিক/authentic

যঈফ = দুর্বল/weak

মাওজু = মিথ্যা/বানোয়াট/ fabricated]

মুনকার= অগ্রহনযোগ্য/ unacceptable

হাসান = উত্তম (সহীহর কাছাকাছি)

মুস্তাহাব = উত্তম/প্রশংসনীয়/better

ইহসান = সৎকাজ/ভাল ব্যবহার/আল্লাহর উপস্থিতি

একীন = অন্তরে গভীর বিশ্বাস

ইখলাস = সততা/ছলনাবিহীনতা/Sincerity

তরক করা = পরিত্যাগ করা

ফিকির = না পাওয়া পর্যন্ত অনুসন্ধান করা/খোজাখুঁজি করা

কিরামান-কাতেবিন = সম্মানিত লেখকদ্বয়

ফিতনা = পরীক্ষা/ বাধা

ওসঅয়াসা = প্ররোচনা/ কুমন্ত্রণা

মাওলা = প্রভু (আল্লাহ)

মাওলানা = আমাদের প্রভু

আলেম = যার ভেতর ইলম (জ্ঞান) আছে

ওলামা = আলিমের বহুবচন

ওলী = অভিভাবক

আওলিয়া = ওলির বহুবচন

হক ও বাতিল = সত্য ও মিথ্যা

বালা - মুছিবত = বিপদ - আপদ

নশর = পুনরুত্থান

হাশর = জমায়েত/gathering

জিয়ারত = দর্শন/visit

জানাযা = মৃতদেহ/ডেড বডি

ইন্তিকাল = স্থানান্তর/বদলি/transfer