hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

তাকওয়া সম্পর্কে Wikipedia'র বক্তব্য

তাকওয়া (আরবী আত-তাকওয়া) হচ্ছে একটা ইসলামী ধারণা বা বিশ্বাস যা আল্লাহ সম্পর্কে সচেতনতা (Allah-consciousness) বোঝায় । কুরআনে ব্যাপকভাবে তাকওয়া বলতে being conscious of Allah (আল্লাহ সম্পর্কে সচেতনতাই) বলা হয়েছে; এবং আরো বলা হয়েছে যে তাকওয়া হলো আত্মার বিনাশকারী সব কাজ থেকে বিরত থাকা এবং একই সাথে সচেতনভাবে নিজেকে (আধ্যাত্মিকভাবে) শক্তিশালী করার নিয়ত প্রচেষ্টা।