hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

৮ম অধ্যায় : শিরক-বিদআত মিশ্রিত তাকওয়া তাকওয়ার ক্ষেত্রে আকীদার তাৎপর্য ও গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে আকীদার তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। প্রথমত, আকীদা হলো ইসলামের ভিত্তি ও মূল। আকীদা ব্যতীত ইসলামের কথা চিন্তাই করা যায়। কারণ ইসলাম আল্লাহ প্রদত্ত মানুষের জন্য জীবন-বিধান। তাই আল্লাহর দেয়া জীবন-বিধান মানতে হলে সর্বপ্রথমে আকীদা ঠিক থাকতে হবে । দ্বিতীয়ত, আকীদা হলো আমল কবুল হওয়ার পূর্বশর্ত। কেননা আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে যাবতীয় কথা ও কাজ আল্লাহর নিকট বাতিল বলে গণ্য হয়।