hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

ছোট ভাইবোনদের প্রতি বড় ভাইয়ের অবহেলা

বাবা মারা গেলে অথবা বাবা বৃদ্ধ হয়ে গেলে অথবা বাবা শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে বড় ভাইয়ের দায়িত্ব ছোট ভাইবোনদের দেখাশুনা করা। এই দায়িত্ব হতে হবে তাকওয়ার ভিত্তিতে। ছোট ভাইবোনদের পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য প্রয়োজন মিটানো বড় ভাইয়ের দায়িত্ব। অতি দুঃখের বিষয় যে, বাস্তবে আমাদের সমাজে দেখা যায় যে বাবা মারা যাওয়ার পর অনেক বড় ভাই-ই ছোট ভাইবোনদের ঠিক মতো দেখেন না। তাদেরকে অবহেলা করেন, তাদেরকে বোঝা মনে করেন। আর বড় ভাই যদি বিবাহিত হন তাহলে তো অবস্থা আরো করুণ আকার ধারণ করে। আল্লাহর দৃষ্টিতে এটা যে কত বড় অন্যায় তা বড় ভাইয়েরা জানেন না। এই ছোট ভাইবোনরা যদি ঠিক মতো মানুষ না হয় তাহলে তার জন্য বড় ভাইকে মহান আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমাদের সমাজে আবার কিছু ব্যতিক্রমও আছে, যেমন বড় ভাই তার ছোট ভাইবোনদের জন্য যথেষ্ট ত্যাগ স্বীকার করেন, তাদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলেন।