hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

আমাদের অভিব্যক্তি

الحاله الرححوالرحيم

আসসালামু আলাইকুম

একজন মুসলিমের সমস্ত কর্মকান্ডের মূলে হলো তাকওয়া। যার তাকওয়া যত উন্নতমানের তার ঈমান তত মজবুত। আমরা বেশিরভাগ মুসলিমরাই তাকওয়া সম্পর্কে পরিষ্কার জ্ঞান না থাকার কারণে জীবন পরিচালনার ক্ষেত্রে সীমালংঘন করে ফেলি । আমরা কেন আল্লাহকে ভয় করবো বা কেন আল্লাহকে ভালবাসবো সে বিষয়ে সঠিক জ্ঞান অর্জনের জন্যে আল কুরআন ও সুন্নাহর। দলিলসহ আধুনিক যুক্তি প্রমাণ ও authentic information উপস্থাপন করাই এই বইয়ের মূল উদ্দেশ্য।

ক্যানাডায় এসে যখন সরাসরি কুরআনের তাফসীর এবং সহীহ হাদীস গ্রন্থসমূহ পড়াশোনা শুরু করলাম তখন ধীরে ধীরে আমাদের কাছে তাকওয়ার প্রকৃত রূপ প্রকাশ পেতে থাকলো । তারপর থেকে বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন স্কলারদের বই, ডিভিডি, তাফসীর এবং ওয়েবসাইট থেকে আমরা তাকওয়া সম্পর্কে কিছু মূল্যবান তথ্য সংকলন করার চেষ্টা করতে থাকি। আর সেগুলোই মূলতঃ এই বইটিতে উপস্থাপন করার চেষ্টা করেছি।

আশা করি এই বইটি আপনার-আমার মাঝে তাকওয়ার (আল্লাহর ভয় ও ভালবাসা) মনোভাব গঠন এবং ঈমানী শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। সম্মানিত পাঠকের মতামত, ভুল সংশোধন ও দৃষ্টি আকর্ষণ ই-মেইল অথবা টেলিফোনে জানালে আগামী সংস্করণে তা প্রতিফলিত হবে, ইনশাআল্লাহ।

জাযাকআল্লাহু খাইরন,

আমির জামান

নাজমা জামান

টরন্টো, কানাডা