hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

সহজ সুন্নাহ

আমরা অনেকে রসূল (ﷺ) -এর কাজকর্মের মধ্যে যে কাজগুলো ‘সহজ’ (easy) শুধু সেগুলিকেই বেছে নিয়েছি নিজের জীবনে সুন্নাহ হিসেবে, যেমন : আতর লাগানো, সুরমা লাগানো, পাগড়ী পড়া, লম্বা জুব্বা পড়া, টাখনুর উপর পায়জামা পড়া, টুপি পড়া, দাড়িতে মেহেদি লাগানো, মিষ্টি খাওয়া, মাটিতে বসে আহার করা, মিসওয়াক করা, ঢিলা-কুলুব ব্যবহার করা, সলাতে রফেইয়াদাঈন করা, জোরে আমীন বলা, বুকে হাত বাঁধা ইত্যাদি ইত্যাদি।