hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

১৪শ অধ্যায় : প্রকৃত সুন্নাহর অনুসরণ বনাম তাকওয়ার পরীক্ষা

আমরা অনেকেই রসূল (ﷺ)-এর সুন্নাহর অনুসারী হিসেবে নিজেকে দাবী করি । অনেকেই নিজেকে সালাফী বলে দাবী করি, নিজেকে আহলে হাদীস বলে দাবী করি, আশেকে রসূল বলে দাবী করি বা প্রকৃত সুন্নাহর অনুসারী বলে দাবী করি । এখন আমাদের রসূল (ﷺ) -এর সুন্নাহর বিষয়টি তাকওয়ার ভিত্তিতে মূল্যায়ন করে দেখা প্রয়োজন। আমি যে সুন্নাহর অনুসারী তা কষ্টি পাথরে যাচাই করে দেখা উচিত যে সেটা কতটা খাটি।