hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

এই বই থেকে আমাদের শিক্ষা ও করণীয়

জীবনে সফলতা অর্জনের জন্য মুল চাবিকাঠি (Master Key)

১. দ্বীন ইসলামের উপর সহীহ সূত্র (authentic source) থেকে নিয়মিত নির্ভুল জ্ঞান অর্জন করতে হবে এবং মনোভাবটা এমন রাখতে হবে যে, আমি সবার চেয়ে কম জানি এবং সকল প্রকার বিতর্ক এড়িয়ে চলি।

২. আমি যা জানি তা একদিকে রেখে তার পাশাপাশি পড়াশোনা করতে হবে ।

৩. কুরআন ও সহীহ হাদীসে যা নেই তা থেকে আস্তে আস্তে বের হয়ে আসি ।

৪. সংঘবদ্ধ জীবনযাপন বা জামাতবদ্ধ জীবনযাপন করতে অভ্যস্ত হতে হবে ।

৫. অমুসলিমদের মাঝে নিয়মিত দ্বীন ইসলামের দাওয়াতী কাজ করতে হবে এবং মুসলিমদেরকে সঠিক পথের দিশা দিতে হবে ।

৬. ঈমানের উপর স্বচ্ছ ধারণা গড়ে তুলতে হবে অর্থাৎ আংশিক বা ভুল ঈমান থেকে বের হয়ে আসতে হবে ।

৭. দ্বীন ইসলামের সঠিক জ্ঞান ও উপলব্ধি অর্থাৎ knowledge and understanding develop করতে হবে ।

৮. পার্থিব স্বার্থ ছাড়া এবং লোক দেখানো ব্যতীত ‘ইনফাক ফী সাবীলিল্লাহ অর্থাৎ আল্লাহর পথে নিয়মিত ব্যয় করতে হবে ।

৯. ফযরের সলাতসহ পাঁচ ওয়াক্ত সলাত নিয়মিত জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে।

১০. সমস্ত কাজকর্ম করতে হবে শুধু মহান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এবং প্রতিটি কাজের মাপকাঠি (measurement scale) হবে তাকওয়া।

আমাদের নিয়মিত জ্ঞান অর্জন

১. কুরআনের অর্থসহ তাফসীর পড়তে হবে ।

২. রসূল (ﷺ) এর বিস্তারিত জীবনী পড়তে হবে ।

৩. সহীহ হাদীসগ্রন্থসমূহ পড়তে হবে ।

৪. সাহাবীদের জীবনী পড়তে হবে ।

৫. তাওহীদ, শিরক ও বিদআত সম্পর্কে পরিষ্কার জ্ঞান অর্জন করতে হবে ।

৬. ইসলামের হালাল-হারাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে ।

৭. ইসলামের দাওয়াতী কাজ ও জিহাদ ফী সাবীলিল্লাহ (প্রচেষ্টা)-র জ্ঞান অর্জন করতে হবে।

৮. ইনফাক ফী সাবীলিল্লাহ ও ইসলামী অর্থনীতির উপর জ্ঞান অর্জন করতে হবে ।

৯. ইকামাতুদ্বীন অর্থাৎ establishment of Deen এর উপর জ্ঞান অর্জন করতে হবে।

১০. সর্বজনগৃহীত ইসলামিক স্কলারদের ইসলামী সাহিত্য পড়তে হবে ।

১১. Youtube এবং prominent Islamic scholar-দের website থেকে নির্ভুল জ্ঞান অর্জন করতে হবে ।

দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য ফরয । (ইবনে মাযাহ, বাইহাকী)।