hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

মৃত্যু-চিন্তার মাধ্যমে তাকওয়া বৃদ্ধি

মৃত্যু-চিন্তাও মানুষের মধ্যে তাকওয়া বৃদ্ধিতে সহায়তা করে। শিরকের ভয়ে রসূল (ﷺ) প্রথম দিকে মুসলিমদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলেন এবং পরবর্তীতে তার অনুমতি দিয়েছেন। এ প্রসঙ্গে রসূল (ﷺ) বলেছেন তোমরা কবর যিয়ারত কর। কেননা তা তোমাদের আখিরাত স্মরণ করিয়ে দেবে। (সূনান ইবনে মাজাহ) তাই আমাদের উচিত ।

১) প্রত্যহ একটি নির্ধারিত সময়ে মৃত্যুকে স্মরণ করা ।

২) অতঃপর কবরের অবস্থা স্মরণ করা।

৩) অতঃপর হাশরের অবস্থা স্মরণ করা।

৪) এবং সেই দিনের ভয়াবহ অবস্থা ও মুসিবতের বিষয় চিন্তা করা ।

৫) আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে এটা স্মরণ করা।

৬) সব কাজকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে সে কথা স্মরণ করা।

৭) সমস্ত বিষয়ের হক একটি একটি করে আল্লাহর কাছে আদায় করতে হবে। সে কথা চিন্তা করা ।

৮) অতঃপর কঠিন আযাবের সম্মুখীন হতে হবে সে কথা চিন্তা করা ।