hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

ইসলামিক কম্পাস (Compass)

কম্পাস যন্ত্রটা মানুষকে চলার পথের দিক নির্ণয়ে ও সঠিক গন্তব্যে পৌঁছতে সাহায্য করে। মহান আল্লাহ তাঁর বান্দা মানুষদের ভালোবাসেন, তাদের পার্থিব জীবনে এবং পারলৌকিক জীবনে সাফল্য লাভ কামনা করেন। তাই তিনি তাঁর কুরআনে তাকওয়ার বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন এবং মানুষকে তাকওয়ারূপী compassটি দান করেছেন যাতে তারা সর্বদা আল্লাহর রহমত ও গ্যবকে স্মরণে রেখে তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক ও অর্থনৈতিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়েও মুসলিম ও অমুসলিম সবার প্রতি ভালোবাসা, সুবিচার ও ন্যায়নীতিপূর্ণ ভারসাম্যপূর্ণ দৃষ্টান্ত দেখিয়ে প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে। সর্বক্ষণ যার অন্তরে তাকওয়ারূপী মানদণ্ডটি (compassটি) সচল থাকবে, আল্লাহর সাহায্য ও দয়া (দুনিয়া ও আখিরাতে) তার জন্যে অবধারিত। আমাদের অন্তরের তাকওয়ার কম্পাসটি চালু রাখি, তার নির্দেশ মেনে চলি, দেখবো আল্লাহর প্রসন্ন দৃষ্টির সামনে আমি দাঁড়িয়ে আছি।

The above Principle (based on Taqwa) is to keep an Islamic compass always within us in all areas and activities of life.