hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৩

হাশরের ময়দানে কঠিন প্রশ্ন ও জবাব

রসূল (ﷺ) বলেছেন, হাশরের ময়দানে ৫টি প্রশ্নের উত্তর দেয়া না পর্যন্ত কোন আদম সন্তানই এক কদমও নড়তে পারবে না।

১) তার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছে?

২) যৌবনের শক্তি-সামর্থ কোন কাজে লাগিয়েছে?

৩) কোন উপায়ে টাকা-পয়সা উপার্জন করেছে?

৪) এবং কোন পথে সেই টাকা-পয়সা খরচ করেছে?

৫) অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে? (আত-তিরমিযী)

এবার খুব গভীরভাবে চিন্তা করে দেখি আমার নিজের কী অবস্থা? উপরের এই পাঁচটি প্রশ্নের উত্তরের জন্য আমি প্রস্তুত আছি কি? যদি মনে করি জীবন থেকে অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু হতাশ হওয়া যাবে না। যে কোন সময়ই আমি আমার নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে আবার সঠিক পথে ফিরে আসতে পারি। আল্লাহর কাছে তওবার পথ সবসময়ের জন্য খোলা । কিন্তু তওবার সঠিক অর্থ ভালভাবে জানতে হবে । তওবার অর্থ এই নয় যে আমি বারে বারে ইচ্ছাকৃতভাবে ভুল করবো আর তওবা করবো এবং আবার সেই ভুল। করবো । তওবার প্রকৃত অর্থ হচ্ছে আমি যে ভুল করেছি ঐ ভুল আর দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে করবো না, (অর্থাৎ Complete submission) আমলে সলেহার দিকে পরিপূর্ণভাবে ফিরে আসবো।