hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

তাকওয়ার সাথে সিয়ামের সম্পর্ক

Why Fasting?

The goal of fasting is to develop Self-restraint (Taqwa)

Holy Quran states: "O you who believe! Fasting is prescribed to you as it was prescribed to those before you, so that you may develop Taqwa (self-restraint) " [2:183].

Example: God says about Mary in the Qur'an that she said: "Verily!, I have vowed a fast to the Most Beneficent...[Maryam 19:26].

আল্লাহ তা'আলা সিয়ামের হুকুম দেয়ার পর বলেছেন তোমাদের জন্য সিয়াম ফরয করা হয়েছে সম্ভবত তোমরা মুত্তাকী হতে পারবে । আল্লাহ পাক একথা বলেননি যে, সিয়াম রেখে তোমরা নিশ্চয়ই মুত্তাকী হতে পারবে। কারণ সিয়াম হতে যে সুফল লাভ করা যায় তা সিয়াম আদায়কারীর নিয়্যত, ইচ্ছা-আকাংখা ও আগ্রহের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। যে ব্যক্তি এর উদ্দেশ্য জানতে বুঝতে পারবে এবং এ থেকে তা অর্জনের চেষ্টা করবে সে তো কম-বেশী মুত্তাকী। নিশ্চয়ই হবে। কিন্তু যে এর উদ্দেশ্যই জানবে না এবং তা অর্জনের জন্য চেষ্টা করবে না, সিয়াম দ্বারা তার কোন উপকারই হবার আশা নেই।

নবী কারীম (ﷺ) নানাভাবে সিয়ামের আসল উদ্দেশ্যের দিকে ইংগিত করেছেন এবং বুঝিয়েছেন যে, উদ্দেশ্য না জেনে ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকায় কোনই সার্থকতা নেই।

সিয়ামের বাস্তব রূপটা চিন্তা করি । যে ব্যক্তি প্রকৃতপক্ষে সিয়াম রাখে, লুকিয়ে কিছু পানাহার করে না, কঠিন গরমের সময় পিপাসায় কলিজা যখন ফেটে যাবার উপক্রম হয় তখন যে এক ফোঁটা পানি পান করে না – অসহ্য ক্ষুধার দরুন যন্ত্রণা অনুভব করতে শুরু করলেও কোন কিছু খাওয়ার ইচ্ছা করে না - সেই ব্যক্তির ঈমান কত মযবুত? আল্লাহ তা'আলা যে আলিমুল গায়েব সেই কথা সে কতখানি দৃঢ়তার সাথে বিশ্বাস করে! কত নিঃসন্দেহে সে জানে যে, তার কাজ দুনিয়ার লোকদের কাছে অজানা থাকলেও সারাজাহানের মালিকের কাছে কিছু অজানা নয়। তার মনে আল্লাহর ভয় কত তীব্র, অসহ্য কষ্ট স্বীকার করা সত্ত্বেও কেবলমাত্র আল্লাহর ভয়েই সে এমন কাজ করে না যাতে তার সিয়াম ভেঙ্গে যেতে পারে। পরকালের বিচারের প্রতি তার আকীদা-বিশ্বাস কত দৃঢ়!