১
তাকওয়া
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৬
নিয়মিত দ্বীনের জ্ঞানার্জন করা
রসূল (ﷺ) বলেছেন : দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরয তথা আবশ্যকরণীয় । (ইবনে মাজাহ ও বায়হাকী) আমার যদি দ্বীন সম্পর্কে নূন্যতম জ্ঞানই না থাকে তাহলে কিভাবে নিজ পরিবারকে দ্বীনের আলোকে গাইড করবো? ঈমানের অন্যতম দাবী হলো দ্বীনের জ্ঞানার্জন করা। কিভাবে সন্তানদের অন্তরে সামান্য হলেও দ্বীনের আলো ঢুকাবো? যুগ পরিবর্তন হয়ে গেছে। আমার ভাসাভাসা আর আবোলতাবোল দ্বীনি জ্ঞান দিয়ে আর উঠতি বয়সের সন্তানদের বুঝ দিতে পারবো না। তারা এখন লজিক চায়, তারা দ্বীনের ইনটেলেকচুয়াল ব্যাখ্যা চায়। গোটা কুরআনে রয়েছে সকল মৌলিক সমস্যার সমাধান। সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জটিল বিষয়ে সংশ্লিষ্ট বিজ্ঞানীগণ সারাজীবন চেষ্টা করে একটি সমস্যার যে সমাধান দিয়েছেন, আল কুরআনে মাত্র এক দুই শব্দে বা এক লাইনে আল্লাহ সে সমস্যার নির্ভুল সমাধান দিয়ে দিয়েছেন। আমি যদি মনে করি আমি ইসলাম সম্পর্কে অনেক জানি তাহলে আমি আমার জানার বা জ্ঞান অর্জনের দরজা নিজেই বন্ধ করে দিলাম। তাই দ্বীন সম্পর্কে জানলেও Authentic source থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং এক সময় দেখতে পাবো যে আসলে আমি অনেক কিছুই জানতাম না। আমি যে অনেক কিছুই জানি না তা উপলব্ধি করার জন্যও একটা level of Knowledge প্রয়োজন।