১
তাকওয়া
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
তাকওয়ার উপর ভিত্তি করে (উমর রা:) ছেলের বিয়ে
উমর রাদিআল্লাহু আনহু এর খিলাফতকালে তিনি দেশের জনগণের খোঁজখবর নেয়ার জন্য রাতের বেলা মদীনা মুনাওয়ারায় টহল দিতেন। এক রাতে তাহাজ্জুদের পর টহল দিচ্ছিলেন হঠাৎ লক্ষ্য করলেন, একটি ঘর থেকে কথাবার্তার শব্দ শোনা যাচ্ছে। সাধারণ অবস্থায় কারো ব্যক্তিগত কথা আড়ি পেতে শোনা জায়িয নয় । কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য প্রয়োজনের ক্ষেত্রে অনুমতি রয়েছে। তো কথাবার্তার ধরণ শুনে তাঁর কৌতুহল হল। তিনি ঘরের দেয়াল ঘেঁষে দাঁড়ালেন এবং শুনতে পেলেন, এক বৃদ্ধা তার মেয়েকে বলছে,
‘বেটি! আজ তো উটের দুধ কম হয়েছে। এত অল্প দুধ বিক্রি করে দিন চালানো কষ্টকর হয়ে যাবে। তাই দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও। বাজারে নিয়ে বিক্রি করলে ভাল লাভ হবে। মেয়ে উত্তরে বলল, ‘মা! আমীরুল মু'মিনীন তো দুধের সাথে পানি মেশাতে নিষেধ করেছেন। বৃদ্ধা বললেন, ‘আমীরুল মু'মিনীন কি আমাদেরকে দেখছেন? তিনি হয়তো এখন নিজ ঘরে ঘুমিয়ে আছেন। তুমি নিশ্চিন্তে পানি মেশাতে পার। এবার মেয়ে বলল, “মা, আমীরুল মু'মিনীন এখানে নেই এবং তার কোন লোকও নেই। কিন্তু আল্লাহ তো আছেন! তিনি তো আমাদের দেখছেন! তাঁর কাছে আমরা কী জবাব দেব?’
উমর রাদিআল্লাহু আনহু দেয়ালের ওপাশ থেকে সব কথা শুনতে পাচ্ছিলেন। এতটুকু শুনেই তিনি চলে এলেন এবং পরদিন লোক পাঠিয়ে সে ঘরের খোঁজখবর নিলেন। তারপর বৃদ্ধার কাছে প্রস্তাব পাঠালেন যে, আপনি সম্মত হলে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই।'
তো মানুষের অন্তরে সারাক্ষণ এই ধ্যান-ধারণা জাগরুক থাকা যে, মহান আল্লাহ তা'আলা আমাকে দেখছেন - এর নামই তাকওয়া। এভাবে তাকওয়ার। বদৌলতে মেয়েটি আমীরুল মু'মিনীনের পুত্রবধু হওয়ার সৌভাগ্য অর্জন করল। এই বরকতময় ঘরের তৃতীয় পুরুষ জন্মগ্রহণ করলেন খলীফা উমর বিন আব্দুল আযীয (রহ.), যাকে পঞ্চম খলীফায়ে রাশেদা বলা হয় আবার দ্বিতীয় উমরও বলা হয় । যিনি হোসাইন রাদিআল্লাহু আনহু এর মৃত্যুর দীর্ঘদিন পর ইসলামকে অরাজকতার হাত হতে পুনরুদ্ধার করেন।