hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

ওযু ও সালাত শিক্ষা

ওযুঃ বিসমিল্লাহ্ বলে প্রথমে দুই জামার হাতা কুনুই পর্যন্ত গুটান, এরপর-

১। তিনবার করে দুই হাতের কব্জী পর্যন্ত ধৌত করুন প্রথমে ডান হাত, পরে বাম হাত তারপর তিনবার করে কুলি করুন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়া দিন।

২। তারপর তিন বার করে মুখমন্ডল ধৌত করুন।

৩। তিনবার করে দুই হাত কনুই পর্যন্ত ধৌত করুন, প্রথমে ডান হাত এবং পরে বাম হাত।

৪। তারপর সম্পূর্ণ মাথাকে দুকানসহ মসেহ করুন।

৫। তারপ ৩ বার করে দুই পা টাখনু পর্যন্ত ধৌত করুন। পথমে ডান পা, পরে বাম পা।