hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

ইফতার, দু‘আ ও সেহরী খাওয়া

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

১। যখন তোমরা ইফতার কর তখন খেজুর দ্বারা ইফতার করবে। কারণ, উহা বরকতময়। যদি উহা না মিলে তবে পানি পান করবে। কারণ, উহা হচ্ছে পবিত্র। (বর্ণনায় তিরমিযি)

২।রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইফতারের সময় বলতেনঃ

ذَهَبَ الظَمَأُ، وَابْتَلَّتِ العُرُوْقُ، وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللهُ . أبو داود :2357

“যাহাবাজ্জামাআ ওয়াবতল্লাতিল ওরুক্বু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।। তৃষ্ণা দূরীভুত হয়েছে আর রগরেষাসমূহ পানি দ্বারা পূর্ণ হয়েছে আর আল্লাহ চাহেত, ছওয়াবও নির্দিষ্ট হয়েছে। (বর্ণনায় আবু দাউদ)

৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরও বলেনঃ

لا يزال الناس بخير ما عجلوا لفطر ) متفق عليه (

যখন পর্যন্ত লোকেরা ওয়াক্ত হওয়া মাত্র তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। (বর্ণনায় বুখারী ও মুসলিম)

৪। অন্যত্র বলেন

تسحروا فإن فى السحور بركة ) متفق عليه (

তোমরা সেহরী খেতে থাক। কারণ, উহাতে বরকত আছে। (বর্ণনায় বুখারী ও মুসলিম)