hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

মসজিদে নববীর কিছু আদব কায়দা

১। যখন মসজিদে প্রবেশ করবেন তখন ডান পা প্রথমে এগিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করুন্ এবং বলুনঃ

بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لى أبواب رحمتك

“বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রাহমাতিকা” অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, তাঁর রাসূলের উপর সালাত ও সালাম । হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দ্বারসমূহ খুলে দিন।

২। তারপর দুই রাকআত তাহইয়াতুল মসজিদের সালাত আদায় করুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উপর এই বলে সালাম পেশ করুন- “আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবা বাকর, আসসালামু আলাইকা ইয়া ওমার । তারপর কেবলার দিকে মুখ করে জিকির">দু’আ করুন। কারণ, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “যখন কোন কিছু চাও একমাত্র আল্লাহর নিকট চাও, যদি কোন সাহায্য চাও তবে একমাত্র তাঁর নিকটই সাহায্য চাও”। (বর্ণনায় তিরমিযি)

৩। মসজিদে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের যিয়ারত এবং তাঁর উপর সালাম দেয়া মুস্তাহাব। এর সাথে হজ সহীহ হওয়া বা না হওয়ার কোন সম্পর্ক নেই। এর জন্য নির্দিষ্ট কোন সময়ও ঠিক করা নেই।

৪। যিয়ারতের সময় রওজা শরীফের জানালা বা দেয়াল স্পর্শ করা বা চুমা খাওয়া হতে নিজকে বাঁচান। কারণ, উহা হচ্ছে বিদআত।

৫। যখন মসজিদ হতে বের হন তখন কবরকে সামনে রেখে এবং কবরের দিকে মুখ করে পিছিয়ে আসা বিদআত। এর পক্ষে কোন দলিল নেই।

৬। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উপর বেশী বেশী দরুদ পাঠ করুন। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

من صلى على صلاة واحدة صلى الله عليه بها عشرا ) رواه مسلم (

যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ্ তাআলা তার উপর দশবার রহমত প্রেরণ করবেন। (বর্ণনায় মুসলিম)

৭। জান্নাতে বাকী কবরস্থান এবং অহুদের শহীদদের কবর যিয়ারত করাও মুস্তাহাব। তবে সাত মসজিদের ব্যাপারে কোন দলিল নেই।

৮। মদীনা শরীফ সফর করার সময় নিয়ত হবে মসজিদে নববীর যিয়ারত। তারপর ওখানে পৌঁছলে পরে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উপর সালাম করার নিয়ত করতে হবে। কারণ, তাঁর মসজিদে সালাত আদায় করা অন্যান্য মসজিদে সালাত আদায় করা হতে হাজার গুণ বেশী সাওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তিন মসজিদ ব্যতিত অন্যত্র কষ্ট করে সাওয়াবের আশায় যিয়ারতে যাবে না। মসজিদুল হারাম, মসজিদুল আকসা, আর আমার এই মসজিদ। (বর্ণনায় বুখারী ও মুসলিম)