hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১

ঈমান ও ইসলাম ভঙ্গের কারণসমূহ

নিশ্চয় ঈমান ভঙ্গকারী কারণ রয়েছে, যেমন অজু ভঙ্গের কারণসমূহ আছে। যদি কোন ওযুকারী ওযু ভঙ্গের কোন একটা আমলও করেন তবে তার ওযু ভঙ্গ হয়ে যাবে। তখন তার উপরে ওয়াজিব হল তিনি উহাকে নতুন করে করবেন, সেই রকম ঈমানের ক্ষেত্রেও।

ঈমান নষ্টকারী কারণসমূহ চার ভাগে বিভক্তঃ

প্রথম ভাগঃ এতে সামিল আছে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করা বা তাতে কোন সন্দেহ করা।

দ্বিতীয় ভাগঃ আল্লাহ তাআলা যে সত্যিকার মা’বুদ তা অস্বীকার করা অথবা তাঁর সাথে কোন শিরিক করা।

তৃতীয় ভাগঃ আল্লাহ তাআলার সুন্দর নামসমূহ অস্বীকার করা অথবা তাঁর সিফাতসমূহ অস্বীকার করা অথবা তাতে কোন সন্দেহ প্রকাশ করা।

চতুর্থ ভাগঃ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের রিসালাতকে অস্বীকার করা অথবা তাঁর রিসালাতের ব্যাপারে সন্দেহ পোষণ করা।