hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

এসতেসকা বা বৃষ্টির জন্য সালাত

১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম একদা ঈদগাহে বের হন বৃষ্টির সালাতের জন্য। তারপর বৃষ্টির জন্য দু‘আ করলেন। এরপর ক্বিবলার দিকে মুখ করে ২ রাকা‘আত সালাত আদায় করলেন। তারপর চাদর উল্টিয়ে ডান পার্শ্বকে বামে স্থাপন করলেন। (বর্ণনায় বুখারী)

২। আনাস ইবনে মালেক রা. বলেনঃ ওমর ইবনে খাত্তাব রা. এর যামানায় যখন অনাবৃষ্টি হয়েছিল, তখন আব্বাস রা. এর অসিলায় (দু‘আর মাধ্যমে) বৃষ্টি চেয়েছিলেন। তিনি বলেছিলেনঃ হে আল্লাহ! (নবীর যামানায়) আমরা নবীর অসিলায় আপনার নিকট বৃষ্টি চাইতাম আর আপনিও উহা দিতেন। আর আজ আমরা নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর চাচা আব্বাস রা. এর অসিলায় (দু‘আয়) বৃষ্টি চাচ্ছি, দয়া করে বৃষ্টি দান কর। সাথে সাথে বৃষ্টিপাত শুরু হয়। (বর্ণনায় বুখারী)

এই হাদীস থেকে আমরা এই দলীল পাচ্ছি যে, সাহাবায়ে কেরাম রা. রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর যামানায় তাঁর নিকট দু“আ চাইতেন বৃষ্টির জন্য। যখন তিনি আল্লাহ তাআলার নিকট চলে গেলেন, তখন আর তারা তাঁর অসীলায় দু‘আ করতেন না। বরং রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের চাচা আব্বাস রা. এর নিকট দু‘আ চাইলেন, যিনি জীবিত ছিলেন।

তখন আব্বাস রা. তাদের জন্য আল্লাহপাকের নিকট দু‘আ করলেন।