hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৫

সমাজবদ্ধভাবে বসবাসের গুরুত্ব

প্রশ্নঃ সামাজিক রক্ষণাবেক্ষণের জন্য ইসলাম কি কি ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে?

উত্তরঃ এর জন্য নানাবিধ পন্থা আছে।

১। মুসলিমদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা। যেমন, গরীবদের যাকাত দেয়া।

২। সামাজিক জীবনকে প্রাধান্য দেয়া। যেমন, সাদাক্বাহ্, খয়রাত দেয়া এবং উপহার হাদীয়া দেয়া।

৩। তাদেরকে নিজেদের সকল সদস্যকে রক্ষা করার চেষ্টা করা।

৪। ঈমান, সাহায্য উপদেশ, ভালবাসা ইত্যাদির ব্যাপারে একে অপরকে সহায়তা করা।

প্রশ্নঃ ইসলামিক সামাজিকতার এর উদ্দেশ্য কি?

উত্তরঃ উত্তম সমাজ গঠন করার মধ্যে আছে উন্নতি ও সমৃদ্ধি। ইসলাম হচ্ছে প্রথম শরীয়ত যা ঐ সমস্ত লোকদের জন্য সামাজিক অধিকার রক্ষা করে, যাদের এ ব্যাপারে প্রয়োজনীয়তা রয়েছে। ইসলাম ও মুসলিমগণ যেভাবে সামাজিক অধিকার সংরক্ষণ করছে তা হচ্ছে নিম্মরূপঃ

১। মানুষদের সর্বদা উপদেশ দান করে ও সঠিক রাস্তা দেখায়।

২। প্রত্যেক অসমর্থ ও অভাবী লোকদের জন্য বৃত্তি নির্ধারণ করে।

৩। যারা কাজ করতে সমর্থ তাদের প্রত্যেককে কাজের ব্যবস্থা করে দেয়।

৪। অসুস্থ ও অসমর্থ ব্যক্তি এবং মুসাফিরদের জন্য সরাইখানায় থাকার ব্যবস্থা করা

৫। এতিম ও মিসকিনদের যত্ন নেয়া।

৬। যাকাত ও সাদাক্বাহ সংগ্রহ করে উহা সত্যিকারের পাওনাদারদের নিকট পৌছায়