hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

ঈমানের ভিত্তিসমূহ

১। আল্লাহপাকের উপর ঈমান আনাঃ এতে অন্তর্ভুক্তআছে তাঁর অস্তিত্বে ও একত্ববাদে বিশ্বাস করা। তাঁর গুণাবলীতে বিশ্বাস করা এবং বিশ্বাস করা সকল প্রকার ইবাদত তাঁরই প্রাপ্য।

২। তাঁর ফেরেশ্তাদের (মালাইকাদের) উপর ঈমান আনাঃ তারা হচ্ছেন নূরের তৈরী। তাদেও সৃষ্টি করা হয়েছে আল্লাহপাকের হুকুমসমূহকে বাস্তবে রূপ দেয়ার জন্য।

৩। তাঁর কিতাবসমূহের উপর ঈমান আনাঃ উহাদের মধ্যে আছে তাওরাত, ইন্জিল, যাবুর, কোরআন। তন্মধ্যে কোরআন পাক সর্বোত্তম।

৪। তাঁর রাসূলদের উপর ঈমান আনাঃ তাঁদের মধ্যে প্রথম হচ্ছেন নূহ (আঃ) এবং সর্বশেষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

৫। আখিরাতের উপর ঈমান আনাঃ উহা হচ্ছে হিসাব নিকাশের দিন। যেদিন মানুষের ‘আমলসমূহের বিচার হবে।

৬। তকদীর বা ভগ্যের ভাল মন্দের উপর ঈমান আনাঃ তার মধ্যে আছে আসবাব বা উপকরণ ব্যবহার করা, আর ভাগ্যের ভাল, মন্দ যাই ঘটুক না কেন তাতে রাজী থাকা, কারণ উহা আল্লাহ হতে প্রদত্ত। (বর্ণনায় মুসলিম)