১
ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস
লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৯
যাকাত ওয়াজিব হওয়ার শর্তসমূহ
১। ইসলামঃ- যাকাত কাফির বা মুরতাদের উপর ওয়াজিব নয়।
২। যে মালের যাকাত দিতে হবে তাতে তার পূর্ণ মালিকানা থাকতে হবে। তা তার হাতের মধ্যে থাকতে হবে আর তা খরচ করার পূর্ণ অধিকার থাকতে হবে অথবা কেউ নিলেও তা ফেরত পাবার পূর্ণ অধিকার থাকবে।
৩। নেসাব পূর্ণ হতে হবেঃ- শরীয়তে বিভিন্ন মালের জন্য যে নেসাব দেয়া হয়েছে তা পূর্ণ হতে হবে।
৪। বছর পূর্ণ হতে হবেঃ- যেদিন থেকে সে নেসাবের মালিক হল সেদিন হতে এক বছর পূর্ণ হতে হবে। তবে গবাদি পশুর বংশ বৃদ্ধি পেলে এবং ব্যবসার লাভ হলে তা মূলের সাথে সংযুক্ত হবে।
৫। স্বাধীনতাঃ- কোন দাসের উপর যাকাত ওয়াজিব নয়। কারণ সে কোন সম্পদের অধিকারী নয়, বরং সে তার মালিকের সম্পদ দেখাশুনা করে।
৬। ঐ গবাদি পশুর উপর যাকাত ওয়াজিব হবে না যা মালিক নিজ সম্পদ দ্বারা প্রতিপালন করেন। যেমন, পশুকে যদি তার খাদ্য কিনে খাওয়াতে হয় তাহলে ঐ পশুর উপর যাকাত হবে না।