১
ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস
লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৮
হে আমার মা’বুদ ! আপনিই আমার সাহায্যকারী
হে আমার মা’বুদ ! আপনি ছাড়া আমার সাহায্যকারী কেহ নেই। তাই দয়া করে এই যামানায় আমার সাহায্যকারী বনে যান। হে আমার মা’বুদ ! আপনি ছাড়া আমার কোন গুপ্তধন নেই। তাই দয়া করে, আমার হস্তদ্বয় যখন খালি হয়ে যায় তখন আপনি আমার গুপ্তধনের ব্যবস্থা করুন। হে আমার মা’বুদ ! আপনি ছাড়া আমার কোন রক্ষাকারী নেই। তাই যদি কেহ আমাকে বিপদে নিক্ষেপ করে তখন আপনি আমার রক্ষাকারী হয়ে যান। হে আমার মা’বুদ ! আপনি ছাড়া আমার কোন সম্ভ্রমের বস্তু নেই। তাই যখন কেহ আমাকে ঠাট্টা বিদ্রুপ করে তখন আপনি আমার সম্ভ্রমের ব্যবস্থা করুন।
হে আমার মা’বুদ ! আপনি ভালমতই অবগত আছেন আমার অন্তরে কি আছে। আমার অঙ্গ প্রত্যঙ্গও কখন, কি করে তা আপনি উত্তমভাবে অবগত আছেন। তাই হে দয়ালু ! মেহেরবানী করে আমার মধ্যে রাজী খুশী ও ধৈর্য্য দান করুন। যদি কদাচিৎ আমার অন্তর বা জিহ্বা দ্বারা কোন ভুল হয়, তাহলে ক্ষমা করুন। হে আমার মা’বুদ ! আপনি ছাড়া আমার কেহ সম্মানকারী নাই। তাই দয়া করে আমার সম্মান ও অন্তরের আশা আকাংখার দুর্গ বনে যান।