hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

অতীত ও বর্তমানের জাহেলিয়াত

প্রশ্নঃ জাহেলিয়াত বা অজ্ঞতা কি শুধুমাত্র পূর্বের যুগে ছিল, নাকি প্রত্যেক যুগে নানা রূপে দেখা দেয় ?

উত্তরঃ উহা শুধু পূর্বেই ছিল না, বরং বর্তমানে এবং প্রতি শতাব্দীতে উহা বেড়েই চলেছে। উহাদের কতকগুলো নির্দিষ্ট রূপরেখা আছে। যা দ্বারা প্রতিটি ব্যক্তিকে চিহ্নিত করা চলে। প্রতিটি জাত, যারা তাদের রবের, রাসূলের বিরুদ্ধাচরণ করে নিজেদের নফসানিয়াত অনুযায়ী সর্ব কর্ম পালন করে তারাই জাহেল। এমনকি বর্তমান সময়ে যে অজ্ঞতা চারিদিকে ছড়িয়ে পড়েছে তা আগের জামানার সর্বকালের জাহিলিয়াত হতে বেশী ভয়ংকর। কারণ, বর্তমানে দেখা যাচ্ছে নিয়ামতের সাথে কুফরি করার প্রবণতা, স্রষ্টাকে অস্বীকার করা, অথবা তার সম্মানকে অপমানিত করা। অশ্লীলতা, নগ্নতা, পাপের কার্যসমূহ পেয়েছে সুন্দর উপমা। মানুষের নিকট হতে আত্ম সম্ভ্রম, লজ্জা এমনভাবে দুরীভূত হয়েছে যা আবু জাহেল, আবু লাহাব বা তাদের পূর্বের যুগের কাফিররা পর্যন্ত চিন্তা করতে পারেনি। আর অবস্থা এখানেই দাড়িয়ে থাকবে না। বরং মানুষেরা যতই আল্লাহর সীমারেখাকে লঙ্ঘন করতে থাকবে ও তার নিয়মের বিরুদ্ধাচরণ করতে থাকবে ততই তারা আল্লাহর আযাবের সম্মুখীন হতে থাকবে। এটা তখনই বন্ধ হবে, যখন তারা তার হুকুম মানতে থাকবে জীবনের সকল ক্ষেত্রে এবং ইসলামী শরীয়াহ অনুযায়ী বিচার-ফয়সালা ও রাষ্ট্র-সমাজ পরিচালনা করবে।

সমাপ্ত