১
ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস
লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৮
ক্বদর বা ভাগ্যর উপর কয়েক ধরনের ঈমান আনতে হবে-
১। জ্ঞানের ক্ষেত্রে ক্বদর (নির্দিষ্টকরণ) উহা হচ্ছে ঐ ঈমান পোষণ করা যে, আল্লাহপাক পূর্ব হতেই জ্ঞাত আছেন বান্দারা ভাল ও মন্দ কায, কিভাবে করবে। তাদের সৃষ্টি ও দুনিয়াতে পয়দা করার পূর্বেই তিনি জ্ঞাত আছেন তারা কি তার আনুগত্য করবে নাকি বিরোধিতা করবে। আর তাদের মধ্যে কারা জান্নাতী হবেন আর কারা জাহান্নামী হবে। আর তাদের সৃষ্টি ও গঠনের পূর্বেই তিনি তাদের জন্য উত্তম বদলা বা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তাদের ভাল বা মন্দ আমলের জন্য। আর প্রতিটি জিনিসই উত্তমভাবে লিপিদ্ধ করে তাঁর নিকটে রেখেছেন। আর বান্দার প্রতিটি কাযই ঐ ভাবে ঘটেতে থাকে যেভাবে উহা তাঁর এলেমের মধ্যে ও কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে।
(এই অংশটুকু রজব হাম্বলী (রঃ) এর জামেয়ুল উলুম ওয়াল হেকাম কিতাবহতে নেয়া হযেছে)
২। লওহে মাহফুযে যে তকদীর লিপিবদ্ধ আছেঃ ইবনে কাসির (রঃ) তাঁর তফসীরে, আব্দুর রহমান ইবনে সালমানঃ আল্লাহপাক যা কিছুই নির্দিষ্ট করেছেন, কোরআনপাক বা তার পূর্বের বা পরের ঘটনা সমস্ত কিছুই লওহে মাহফুযে লিপিবদ্ধ করেছেন অর্থাৎ উহা “মালাউল আ’লাতে” আছে। (তফসীরে ইবনে ইবনে কাসীর চতুর্থ পৃঃ ৪৯৭)
৩। মায়ের গর্ভে ভাগ্য লিখাঃ হাদীসে বর্ণিত আছে (....তারপর মায়ের গর্ভের এই নবজাতকের নিকট আল্লাহপাক এক ফেরেশতা (মালাইকা ) পাঠান, যিনি তার মধ্যে আত্মা ফুকিয়ে দেন এবং তাকে চারটা কথা লিখতে বলেন. যথাঃ তার রিযিক, আয়ু, আমল দুর্ভাগ্য ও সৌভাগ্য লিপিবদ্ধ করেন। (বর্ণনায় বুখারী ও মুসলিম)
৪। সময় নির্দিষ্ট করার তকদীরঃ উহা হচ্ছে নির্দিষ্ট সময়ে ভাগ্য লিপিবদ্ধকরণ। আল্লাহপাক ভাল ও মন্দকে সৃষ্টি করেছেন। আর উহা কখন কিভাবে বান্দার নিকট উপস্থিত হবে তারও নির্দিষ্ট সময় তিনি লিপিবদ্ধ করেছেন। (শরহে আরবাইন)