১
ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস
লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
ইসলাম, ঈমান ও ইহসানের অর্থ
ওমর রা. হতে বর্ণিত আছে তিনি বলেনঃ একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে উপবিষ্ট ছিলাম। এমন সময় আমাদের সামনে এক ব্যক্তি উপস্থিত হলেন। তাঁর পোশাক ছিল ধবধবে সাদা আর চুল ছিল কুচকুচে কালো। দূর হতে ভ্রমণ করে আসার কোন লক্ষণও তাঁর মধ্যে দেখা যাচ্ছিল না, অথচ তিনি আমাদের পরিচিতও ছিলেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকটবর্তী হলেন, তাঁর হাঁটুতে হাঁটু লাগালেন এবং তাঁর দু‘হাতের তালু নিজের উরুর উপর রেখে বসলেন। তারপর বললেনঃ হে মুহাম্মদ! আমাকে ইসলাম সম্পর্কে বলুন।
উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মা‘বুদ নেই এবং মুহাম্মদ তাঁর রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমযানে সিয়াম পালন করা এবং সামর্থ থাকলে আল্লাহর ঘরের হজ করা। উত্তর শুনে তিনি বললেনঃ সত্য বলেছেন। আমরা অবাক হয়ে গেলাম-প্রশ্ন ও তিনি করছেন, আবার তিনিই উত্তরকে সত্য বলে মানছেন।
তিনি আবার বললেনঃ এখন আমাকে ঈমান সম্পর্কে বলুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ উহা হচ্ছে আল্লাহপাকের উপর, তাঁর ফেরেশ্তাদের (মালাইকাদের) উপর, তাঁর কিতাবসমূহের উপর, তাঁর রাসূলদের উপর এবং আখিরাতের উপর এবং ক্বদরের ভাল মন্দের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। উত্তর শুনে উনি বললেনঃ সত্য বলেছেন। তারপর আবার প্রশ্ন করলেনঃ এখন আমাকে ইহসান সম্পর্কে বলুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত কর যেন তুমি তাঁকে দেখছ, আর যদি তাঁকে নাও দেখ, তিনিতো তোমাকে অবশ্যই দেখছেন। তারপর তিনি বললেনঃ আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ প্রশ্নকারী হতে জবাব দানকারী এ সম্পর্কে অধিক জ্ঞাত নয়। তারপর তিনি বললেনঃ তবে আমাকে তার আলামত বা নিদর্শন সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন দাসী তার মনিবকে প্রসব করবে। এরপর আগন্তুক চলে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক্ষণ নিশ্চুপ থেকে আমাকে প্রশ্ন করলেনঃ হে উমার ! তুমি কি জান প্রশ্নকারী কে? উত্তরে বললামঃ আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত আছেন। তিনি বললেনঃ ইনি ছিলেন জিবরীল। তিনি তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। (বর্ণনায় মুসলিম)