hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

সিয়াম ও তার উপকারিতা

আল্লাহ তাআলা বলেনঃ

(আরবি)

হে ঈমানদারগণ! সিয়ামকে তোমাদের উপর তেমনিভাবে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বের যামানার লোকদের উপর করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাক্বী (আল্লাহভীরু) হতে পার। (সূরা আল-বাক্বারাহ ১৮৩)

রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

الصيام جنة ) وقاية من النار (

সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ অর্থাৎ জাহান্নাম হতে রক্ষাকারী। (বর্ণনায় বুখারী ও মুসলিম)

১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরও বলেনঃ

من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه . البخاري : 2014, مسلم : 1817

যে ব্যক্তি ঈমানের সাথে ও পূণ্যের আশায় সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (বর্ণনায় বুখারী ও মুসলিম)

২। তিনি আরও বলেনঃ

من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر . مسلم :1984

যে ব্যক্তি রমযানের সিয়াম পালন করে অতঃপর শাওয়ালে ও ছয়টি রোযা রাখে সে যেন পুরা বছর রোযা রাখল। (বর্ণনায় মুসলিম)

৩। তিনি আরও বলেনঃ

من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه . مسلم :173

যে ব্যক্তি রমযানে তারাবিহর সালাত আদায় করে ঈমানের সহিত পূন্যের আশায়, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (বর্ণনায় বুখারী ও মুসলিম)

হে আমার মুসলিম ভাই ! জেনে রাখুন, সিয়াম একটি ইবাদত এবং এর রয়েছে নানা প্রকারের উপকারিতা। তম্মধ্যে-

(১) সাওম হজমের যন্ত্র ও পাকস্থলীকে সর্বদা কার্যে লিপ্ত হওয়া হতে বিরতি দান করে এবং শরীরের যে বর্জ্য পদার্থ আছে তাকে নিঃসরণ করে। শরীরে শক্তি যোগায় আর উহা নানা ধরণের রোগের ও নিরাময় দান করে। আর ধূমপায়ীকে ধূমপান হতে দিবসের সময়টা বিরত রাখে। এইভাবে আস্তে আস্তে তাকে উহা ত্যাগ করতে সাহায্য করে।

(২) উহা নফস বা আত্মাকে সুস্থ করে তোলে। ফলে উহা নানা ধরণের নিয়ম শৃংখলা ও নিয়মানুবর্তীতার মধ্যে চলতে অভ্যস্ত হয়ে যায়। যেমন আনুগত্য, সবর, ইখলাস।

(৩) সাথে সাথে আদায়কারী নিজেকে তার অন্যান্য সিয়াম আদায়কারী ভাইদের সমকক্ষ মনে করে। কারণ তাদের সাথে একত্রেই সিয়াম শুরু করে এবং ইফতার ও করে। ফলে সবাই ইসলামের একত্ববাদের উপর এসে যায়। সাথে সাথে সে যে ক্ষুধা তৃষ্ণা অনুভব করে তাতে তার অন্যান্য ক্ষুধার্ত ও অভাবী ভাইদের কষ্ট অনুভব করতে পারে।