hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

যাকাতের নেসাবের পরিমাণ

১। ফসল ও ফলঃ এর নেসাব হল পাঁচ আওসাক বা ৬১২ কেজি (কিলোগ্রাম)। যদি সেচ ছাড়াই উৎপাদিত হয় তখন দশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। আর সেচ দ্বারা উৎপন্ন হলে ২০ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে।

২। নগদ টাকা বা সোনা, রূপা ইত্যাদির যাকাতঃ-

(ক) সোনাঃ- ২০ দিনার বা ৮৫ গ্রাম পরিমাণ ওজন হলে তাতে ৪০ ভাগের এক ভাগ অর্থাত শতকরা ২.৫০ (আড়াই) ভাগ হারে যাকাত দিতে হবে। (খ) রূপাঃ- উহা যখন ৫৯৫ গ্রাম হবে তখন শতকরা ২.৫০ (আড়াই) ভাগ যাকাত দিতে হবে।

(গ) নগদ টাকাঃ- উহা সোনা বা রূপা যে কোন একটার নেসাবের সমান নগদ টাকা থাকলেই যাকাত দিতে হবে শতকরা আড়াই ভাগ।

৩। ব্যবসার মালঃ- সোনা রূপার হিসাবে দাম হিসাব করে শতকরা আড়াই টাকা দিতে হবে।

৪। গবাদী পশুঃ-

(ক) উটঃ- উহার সর্ব নিম্ম পরিমাণ হল ৫ টা উহাতে যাকাত দিতে হবে ১টা ছাগল।

(খ) গরুঃ- উহার সর্ব পরিমাণ হল ৩০ টা। উহাতে যাকাত দিতে হবে ১ বছরের একটি বাছুর।

(গ) ছাগলঃ- উহার সর্ব পরিমাণ হল ৪০ টা উহাতে দিতে হবে ১ টা ছাগল।

এসমস্ত পশুর নেসাব ও যাকাত সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ফিকাহ এর কিতাব দেখতে হবে।

পশুর উপর তখন যাকাত ওয়াজিব হবে যখন এগুলো পুরো বছর মাঠে চরে খাবে।