hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

সালাতের শেষের দুআ

১। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম নিম্মোক্ত দু‘আ সালাতের শেষে সালাম ফেরানোর পূর্বে পড়তেন।

إني أعوذ بك من عذاب جهنم . ومن عذاب القبر . ومن فتنة المحيا والممات . ومن شر فتنة المسيح الدجال

অর্থাৎ হে আল্লাহ ! আমি আপনার নিকট জাহান্নাম ও কবরের আযাব হতে আশ্রয় চাই। আর দুনিয়ার জীবনের ও মৃত্যুর পরের ফিতনা হতে আশ্রয় চাই। সাথে সাথে দজ্জালের নিকৃষ্ট ফিতনা হতে আশ্রয় চাই চাই।

(বর্ণনায় মুসলিম)

২। এছাড়া তিনি আরও পড়তেনঃ

اللهم ! إني أعوذ بك من شر ما عملت ، وشر ما لم أعمل " .

হে আল্লাহ ! আমি যে সমস্ত খারাপ কাজ করেছি তা হতে ক্ষমা চাই, আর যে সমস্ত খারাবী করিনি, তা হতেও বাঁচতে চাই। (বর্ণনায় নাসায়ী)