১
ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস
লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
দ্বিতীয় রাকা‘আত
১। তারপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতেহা পডুন। তার সাথে যে কোন সূরা মিলান অথবা কিছু আয়াত তিলাওয়াত করুন।
২। তারপর প্রথম রাক‘আতের অনুরূপ রুকু সিজদা করুন। দ্বিতীয় সিজদার পরে আত্তাহিয়াতু পড়তে বসুন। ডান হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করুন এবং তর্জনীকে উঠিয়ে নাড়াতে থাকুন এবং পডুনঃ
التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد ألا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله،
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد .
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد .
সমস্ত শুভ সম্ভাষণ একমাত্র আল্লাহ তাআলার জন্য। সমস্ত সালাত ও উত্তম জিনিসও তাঁরই। হে নবী! আপনার উপর আল্লাহ তাআলার সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপরও আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। আমি এই সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মা‘বুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দাও প্রেরিত পুরুষ।
হে আল্লাহ! আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর বংশধরদের উপর সালাত বর্ষণ করুন যেমনি ভাবে ইব্রাহীম (আঃ) এবং তাঁর বংশধরদের উপর সালাত (ক্ষমা) বর্ষণ করেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর বংশধরদের উপর বরকত দান করুণ যেমন ইব্রাহীম (আঃ) এবং তাঁর বংশধরদের উপর বরকত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি পরম প্রশংসিত ও উন্নত।
তারপর বলুন-
اللهم إنى أعوذبك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال
(আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া মিন আযানিল কবরি, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল) হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই জাহান্নামের আযাব ও কবরের আযাব হতে এবং দুনিয়ার জীবনের ফিৎনা, মৃত্যুর পরের ফিৎনা ও মসিহ দজ্জালের ফিৎনা হতে।
৩। তারপর ডান পাশে মুখ ঘুরিয়ে বলুন “আস্সালমু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” একইভাবে বাম পার্শ্বেও মুখ ঘুরিয়ে সালাম করুন।