hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সিয়াম

১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “প্রত্যেক মাসে তিন দিন এবং রমযান মাসে সিয়াম পালন করা সমস্ত বছর সিয়ামের সমতূল্য। আরাফার দিন (হাজী ব্যতীত অন্যদের) সিয়ম পালন করলে আমি এই আশা করি যে, আল্লাহ তার পূর্বের বছরের গুনাহ আর পরের বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আর আশুরার সিয়াম পালন করলে আল্লহ তার পূর্বের বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। (বর্ণনায় মুসলিম)

২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরও বলেনঃ “যদি আমি আগামী বছর বেঁচে থাকি তবে মুহাররামের নবম দিনেও সিয়াম পালন করব”। (বর্ণনায় মুসলিম)

৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম-কে সোমবার ও বৃহস্পতিবারের সিয়ামের ব্যাপারে প্রশ্ন করা হলে বলেনঃ “ঐ দু‘দিন বান্দার আমলসমূহ আল্লাহ্ রাববুল আলামীনের নিকট পেশ করা হয়। আর আমি এটা পছন্দ করি যে, সিয়ামরত অবস্থায় আমার আমল তাঁর সম্মুখে পেশ করা হবে”। (বর্ণনায় নাসায়ী)

৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতরে ও ঈদুল আযহার দিনে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। (বর্ণনায় বুখারী ও মুসলিম)

৫। আয়েশা (রাঃ) বলেনঃ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম রমযান ছাড়া অন্য কোন মাসে সমস্ত মাস ব্যাপি সিয়াম সাধনা করেননি। ” (বর্ণনায় বুখারী ও মুসলিম)

৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম শা‘বান মাস ব্যতীত অন্য কোন মাসে এত অধিক সাওম সাধনা করতেন না। (বর্ণনায় বুখারী)