hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬০

কদর নিয়ে তর্ক করতে নেই

প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব হল, সে এই আক্বীদা পোষণ করবে যে, ভাল ও মন্দ সমস্ত কিছুই আল্লাহ্ কর্তৃক নিয়ন্ত্রিত ও নির্ধারিত। আর উহা তাঁর এলেমে ও ইচ্ছাতে আছে। কিন্তু ভাল ও মন্দ করার সামর্থ বান্দার ইচ্ছা অনুসারেই হয়। আর তার উপর ওয়াজিব হল আদেশ ও নিষেধ পালনে তৎপর হওয়া। তার জন্য এটা জায়েয হবে না কোন পাপ কর্ম করে এ কথা বলা যে, আল্লাহ্ আমার জন্য এই পাপকে নির্দিষ্ট করেছিলেন তাই করেছি। নাইযুবিল্লাহ!

আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর তাদের উপর কিতবসমূহ অবতীর্ণ করেছেন। যাতে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে সুখের রাস্তা ও দুঃখ কষ্টের রাস্তা। আর মানুষকে সম্মানীত করেছেন বুদ্ধি, জ্ঞান ও চিন্তাশক্তি দ্বারা। আর সাথে সাথে তাকে গোমরাহী ও হেদায়েতের রাস্তা শিখিয়েছেন।

আল্লাহ তাআলা বলেনঃ

(আরবি)

অর্থাৎ নিশ্চয়ই আমি তাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। এরপর হয় সে শুকুর গুজার বান্দা হবে, না হয় কুফরির রাস্তা এখতিয়ার করবে। (সূরা আল ইনসান ৩)

মানুষ যদি সালাত ত্যাগ করে বা মদ্যপান করে তবে সে অবশ্যই শাস্তি পাবে আল্লাহর হুকুম ও নিষেধ অমান্যের কারণে। তখন তার উপর কর্তব্য হল তওবা করা এবং অনুতপ্ত হওয়া। তখন কদরে লেখা আছে বলে রেহাই পেতে পারে না।