১
ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস
লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
সালাতের শুরুতে দুআসমূহ
১। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাধারণতঃ ফরয সালাতের শুরুতে বলতেনঃ
اللهم باعد بيني وبين خطاياي ، كما باعدت بين المشرق والمغرب ، اللهم نقني من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس ، اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد
হে আল্লাহ ! আমার গুনাহগুলো আমার থেকে এত দূরে করে দিন যেমন ভাবে পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্ব বানিয়েছেন। হে আল্লাহ! আমার গুনাহসমূহ হতে আমাকে ঐভাবে পবিত্র করুন, যেমন ভাবে সাদা পোশাককে ময়লা নাপাকি হতে পাক করা হয়। হে আল্লাহ ! আমার গুনাহসমূহকে পানি, বরফ ও শীল দ্বারা ধৌত করে পাক করে দিন। (বর্ণনায় বুখারী ও মুসলিম)
২। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাধারণতঃ ফরয ও নফল সালাতে নিম্মোক্ত দু‘আ পড়তেনঃ
اللهم أنت الملك لا إله إلا أنت أنت ربي وأنا عبدك ، ظلمت نفسي واعترفت بذنبي ، فاغفر لي ذنوبي جميعا إنه لا يغفر الذنوب إلا أنت ، واهدني لأحسن الأخلاق ، لا يهدي لأحسنها إلا أنت ، واصرف عني سيئها ، لا يصرف عني سيئها إلا أنت ، لبيك وسعديك والخير كله في يديك والشر ليس إليك ، أنا بك وإليك تباركت وتعاليت ، أستغفرك وأتوب إليك
হে আল্লাহ ! আপনি আমার প্রভু। আপনি ছাড়া সত্যিকারের কোন মা‘বুদ নেই, আপনিই আমার রব এবং আমি আপনার দাস। নিজের উপর জুলম করেছি এবং আমার গুনাহও স্বীকার করছি। তাই মেহেরবানী করে আমার সমস্ত গুনাহ মাফ করে দিন। কারণ, আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। হে আল্লাহ ! মেহেরবানী করে আমাকে উত্তম চরিত্রগুণে বিভূষিত করুন। কারণ, আপনি ছাড়া কারো এ ক্ষমতা নেই। আপনার কাছেই আমি উপস্থিত। আপনার হাতে সকল কল্যাণ। আপনার প্রতি কোন মন্দ ধাবিত নয়। আমি আপনার সাথে আপনার দিকেই। আপনি বরকতময় ও মহান। আপনার কাছে ক্ষমা চাচ্ছি ও তওবা করছি। (বর্ণনায় : মুসলিম)