hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

ফজরের সালাত

সকালের (ফজরের) সালাতে ফরজ হচ্ছে দুই রাকা‘আত। নিয়ত করতে হবে মনে মনে।

১। প্রথমে ক্বিবলার দিকে মুখ করতে হবে। তারপর হস্তদ্বয়কে কান পর্যন্ত উঠায়ে বলতে হবে ”আল্লাহু আকবার”

২। তারপর বুকের উপর ডান হাতকে বাম হাতের উপর স্থাপন করতে হবে। তারপর পড়ুন

سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك

“সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতাবারাকাসমুকা, ওয়াতা আলা জাদ্দুকা, ওয়া লা-ইলাহা গাইরুকা”। অর্থাৎ হে আল্লাহ! আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি প্রশংসার সাথে সাথে। আপনার নাম অত্যন্ত বরকতময়, আপনার সম্মান অতি উচ্চ এবং আপনি ছাড়া সত্যিকারের কোন মা‘বুদ নেই। (ইহা ছাড়া সহীহ সুন্নতে আরো যে যে দু‘আ আছে তার যে কোন একটা পড়া যায়)।

তারপর প্রথম রাক’আতে

(আরবি)

আউজুবিল্লাহি মিনাশ্শায়তানের রজীম,

বিসমিল্লাহির রাহমানির রাহীম, মনে মনে পড়তে হবে।

তারপর সূরা ফাতেহাঃ

(আরবি)

আলহামদু লিল্লাহি রাব্বীল আলামিন। আররাহমানির রাহীম। মালিকি ইয়াওমিদ্দীন। ইয়া কানা‘বুদু ওয়া ইয়া কানাস্তা‘ইন। ইহদিনাস সিরাতল মুস্তাক্বীম, সিরাতল্লাযিনা আন্‘আমতা ‘আলাইহিম, গাইরিল মাগদুবি ‘আলাইহিম ওয়ালাদ দ্বোয়াল্লীন। আমীন!

তারপর বিসমিল্লাহির রাহমানির বাহীম বলে যে কোন একটা সূরা পড়তে হবে।

১। তারপর আল্লহু আকবর বলে দুই হাত কাঁধ পর্যন্ত উঁচু করে রুকুতে যেতে হবে এবং হাতের তালু দিয়ে দুই হাটু শক্ত করে আঁকড়ে ধরতে হবে। তারপর বলতে হবে

سبحان ربي العظيم

“সুবহান রাবিবয়াল আজীম” (অর্থাৎ আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি) কমপক্ষে ৩ বার।

২। তারপর সোজা হয়ে দাড়িয়ে দুই হাত কাঁধ পর্যন্ত তুলে বলতে হবে

سمع الله لمن حمده اللهم ربنا لك الحمد

“সামিআল্লাহু লিমান হামিদাহ আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ”।

যে কেউ আল্লাহ তাআলার প্রশংসা করে তিনি তা শুনতে পান। (হে আল্লাহ, হে আমাদের রব! সমস্ত প্রশংসা একমাত্র আপনারই প্রাপ্য)।

৩। তারপর তাকবীর দিয়ে সিজদাতে যেতে হবে। সিজদাতে দু‘হাতের পাতা, হাটুদ্বয়, কপাল, নাক ও দু’পায়ের আঙ্গলসমূহ কেবলামুখী হয়ে মাটিতে থাকবে, তবে কনুইদ্বয় মাটি স্পর্শ করবে না। তারপর বলুন :

سبحان ربي الأعلى

“সুবহান রাব্বিয়াল আ‘লা” ৩ বার অর্থাৎ (আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি)

৪। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদা হতে মাথা তুলুন এবং হাতের তালু হাটুর উপর রাখুন। তারপর বলুন-

رب اغفرلى وارحمنى واهدنى وعافنى وارزقنى

“রাব্বিগফিরলী ওয়ার হামনী ওয়াহদিনী ওয়া‘আফীনী ওয়ারযুকনী” অর্থাৎ হে আমার রব! আমাকে ক্ষমা করুন, আমার উপর দয়া বর্ষণ করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে দোষ মুক্ত করুণ এবং উত্তম রিযিক দান করুন।

৫। তারপর একইভাবে দ্বিতীয় সিজদা করুন এবং বলুন :

سبحان ربى الأعلى

“সুবহান রাব্বিয়াল আ‘লা” তিনবার।

৬। তারপর দ্বিতীয় সিজদা হতে আল্লাহু আকবার বলে দাড়ান।