hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

ঈদের দিনে ক্বুরবানী দেয়ার ব্যাপারে তাকিদ

১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

إن أول ما نبدأ به في يومنا هذا أن نصلي ، ثم نرجع فننحر ، من فعله فقد أصاب سنتنا ، ومن ذبح قبل فإنما هو لحم قدمه لأهله ، ليس من النسك في شيء )

ঈদের দিনে আমাদের সর্বপ্রথম আমল হচ্ছে সালাত আদায় করা। তারপর ঘরে ফিরে ক্বুরবানী করা। যে ব্যক্তি এই আমল করল সে আমাদের সুন্নাতকে পালন করল। আর যে সালাতের পূর্বে ক্বুরবানী করল সে যেন তার পরিবারের জন্য গোশ্ত প্রেরণ করল। ইহাতে কোরবানীর কোন ইবাদত হল না।

(বর্ণনায় বুখারী ও মুসলিম)

২। অন্যত্র রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ হে লোকসকল! নিশ্চয় প্রত্যেক বাড়িতে ক্বুরবানী দেওয়া জরুরী (বর্ণনায় আহমদ, হাসান)

৩। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ

من وجد سعة لأن يضحي فلم يضح فلا يحضر مصلانا

যার কুরবানী করার সামর্থ আছে, তৎসত্ত্বে ও সে যদি তা না করে, তবে সে যেন আমাদের ঈদগাহতে উপস্থিত না হয়। (বর্ণনায় আহমদ, হাসান)