১
ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস
লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
মৃত্যুর ভয় প্রদর্শন
আল্লাহ তাআলা বলেনঃ
(আরবি)
প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর তোমরা তোমাদের পুরস্কার ও প্রতিদান পাবে কিয়ামতের দিন। যাকে জাহান্নামের আগুন হতে নিষ্কৃতি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করান হবে, সেই সফলকাম হবে। নিশ্চয়ই দুনিয়ার জীবন ধোকার সামগ্রী। (সূরা আল-‘ইমরান, ১৮৫)
কবি বলেনঃ ঐ জিনিস, যার থেকে নিষ্কৃতি নেই, তার জন্য অবশ্যই তৈরী হতে হবে। কারণ, মৃত্যুই হচ্ছে বান্দার শেষ ঠিকানা। হে আল্লাহ ! আপনি তো চিরঞ্জীব, আমি যা গুনাহ করেছি তা হতে তওবা করছি, আপনি কবুল করুন। স্থির হয়ে যাবার পূর্বেই (মৃত্যু আসার পূর্বেই) সাবধান হউন! আপনি যদি প্রয়োজনীয় কোন জিনিস ছাড়াই সফরে বের হন তবে অবশ্যই আফসোস করবেন। যখনই আপনার ডাক পড়বে তখনই দুর্ভাগাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি কি ঐ সমস্ত বন্ধুদের সাথী হতে চান যারা তাদের প্রয়োজনীয় জিনিস সাথে নিয়েছেন। আর শুধুমাত্র আপনার হাতই থাকবে শূন্য?।