hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

অসুস্থ ব্যক্তিদের জন্য সালাত আদায় করা ওয়াজিব

হে আমার মুসলিম ভাই ! রোগাক্রান্ত অবস্থাতেও সালাত ত্যাগ করার ব্যাপারে সাবধান হোন। কারণ, উহা আদায় করা আপনার উপর ওয়াজিব। এমনকি আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানেও সালাত আদায় করা ওয়াজিব করেছেন।

জেনে রাখুন, সালাত আদায়ে রুগীর মনে শান্তি উদ্রেক করবে, আর উহা তার সুস্থতা আনয়নে সহায়তা করবে। আল্লহপাক বলেনঃ

(আরবি)

তোমরা আল্লাহর নিকট সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। (সূরা আল-বাক্বারা, ৪৫)

রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই বিলাল (রাঃ) কে বলতেনঃ

يا بلال أقم الصلاة أرحنابها ) رواه ابوداؤد و حسن اسناده (

হে বিলাল! সালাতের জন্য ইক্বামত দাও যাতে আমরা শান্তি পাই। (আবু দাউদ, হানান সনদ) রুগী যদি মৃত্যু পথযাত্রী হয় তবে তার জন্য উত্তম হল সালাতের অবস্থায় মৃত্যু বরণ করা, আর সালাত ত্যাগ করে পাপী হয়ে মৃত্যু বরণ না করা। আল্লাহ তাআলা রুগীদের জন্য সালাতকে সহজ করেছেন। পানি ব্যবহার করতে অপারগ হলে ওযু বা ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করে পাক হয়ে সালাত আদায় করবে। তবুও সালাত ত্যাগ করবে না।

আল্লাহ তাআলা বলেন :

(আরবি)

যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ মল ত্যাগ করে আসে, অথবা কেউ স্ত্রী সহবাসকারী হও এবং তারপর পানি না পাও তবে পাক মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। উহা দ্বারা তোমাদের মুখমন্ডল ও হস্তসমূহ মসেহ করে নাও। আল্লাহ তাআলা কখনো তোমাদের কষ্টে ফেলতে চান না। কিন্তু তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তাঁর নিয়ামতসমূহ তোমাদের উপর পূর্ণ করতে, যাতে তোমারা তাঁর শুকরিয়া আদায় করতে পার। (সূরা আল-মায়েদা, ৬)