hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কিরাত ও সালাত

১। আল্লাহ তাআলা বলেনঃ

(আরবি)

আর আপনি কোরআনকে ধীরে ধীরে পড়ুন। (সূরা আল মুযযাম্মিল ৪)

২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম কখনও তিনদিনের কম সময়ে পুরা কোরআন খতম দিতেন না। (বর্ণনায় তিরমিযি)

৩। রাসূলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিলাওয়াতের সময় প্রত্যেক আয়াতের শেষে থামতেন। যেমনঃ আলহামদু লিল্লাহি রাববীল আলামীন বলে থামতেন তারপর আর রাহমানির রাহীম বলতেন। (বর্ণনায় তিরমিযি)

৪। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোরআনকে সুন্দর করে তিলাওয়াত কর। কারণ, সুন্দর কন্ঠস্বর কোরআন তিলাওয়াতকে আরো সুন্দর করে তুলে। (বর্ণনায় আবু দাউদ)

৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম কোরআনকে বেশ টেনে টেনে পড়তেন। (বর্ণনায় আহমদ)

৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মোরগের আওয়াজ শুনলে ঘুম হতে উঠতেন। (বর্ণনায় বুখারী ও মুসলিম)

৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মাঝে মাঝে জুতা পাঁয়ে দিয়ে সালাত আদায় করতেন। (বর্ণনায় বুখারী ও মুসলিম)

৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ডান হাত দিয়ে তাসবীহ গুনতেন। (বর্ণনায় তিরমিযি ও আবু দাউদ)

৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সম্মুখে যখন কোন কঠিন বিষয় উপস্থিত হত, তখনই তিনি সালাতে মগ্ন হতেন। (বর্ণনায় আহমদ ও আবু দাউদ)

১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতের মধ্যে বসতেন, তখন হাটুদ্বয়ের উপর হতের পাতাদ্বয় স্থাপন করতেন। তারপর তর্জনী উঠিয়ে রাখতেন, উহা দ্বারা দু‘আ করতেন। (বর্ণনায় মুসলিম)

১১। কখনও তর্জনী নেড়ে দু‘আ করতেন। (বর্ণনায় নাসায়ী)

আর তিনি বললেনঃ উহা শয়তানের জন্য লোহা দ্বারা আঘাত করা হতেও শক্ত। (বর্ণনায় আহমদ)

১২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সালাতের মধ্যে বুকের উপর, বাম হতের উপর ডান হাত স্থাপন করতেন। (বর্ণনায় ইবনে খুযাইমা)

ইমাম নবভী রহ. মুসলিমে বর্ণিত হাদিসের ব্যাখ্যায় বলেছেনঃ নাভীর নীচে হাত বাঁধার হাদীস দুর্বল।

১৩। চার মাযহাবের ইমামগণই বলেছেন, যদি হাদীস সহীহ হয় তবে উহাই আমার মাযহাব। এর থেকে এটা সাবেত হল যে, সালাতে তর্জনী নাড়ান, বুকের উপর হাত বাঁধা তাদের মাযহাব। আর উহা সালাতের সুন্নাত।

১৪। সালাতে আঙ্গুল নাড়ানোর আমল গ্রহণ করেছেন ইমাম মালেক (রঃ) ইমাম আহমদ বিন হাম্বল (রঃ) এবং কিছু কিছু শাফেয়ী মাযহাবের লোকেরা। আর আগের হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আঙ্গুল নাড়ানোর হিকমত উল্লেখ করেছেন। কারণ, এই নাড়া আল্লাহর তাওহীদের দিকে ইশারা করে। আর এই নড়াচড়া শয়তানের জন্য লোহার আঘাত হতেও শক্ত। কারণ, সে তাওহীদকে অপছন্দ করে। তাই প্রত্যেক মুসলিমের জন্য জরুরী হল, সে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করবে। তাঁর কোন সুন্নতকে অস্বীকার করবে না।

কারণ, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা ঐভাবে সালাত আদায় কর যেভাবে আমকে আদায় করতে দেখছ। (বর্ণনায় বুখারী)