১
ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস
লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৭
সিয়াম সম্পর্কে কিছু হাদীস
ফাজায়েলে রমযান
১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
إذا جاء رمضان فتحت أبواب الجنة، وأغلقت أبواب النار، وصفدت الشياطين . وفي لفظ ( وسلسلت الشياطين ). رواه مسلم : 2547
“যখন রমজান মাস শুরু হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়। আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। আর শয়তানদেরকে জিঞ্জিরে আবদ্ধ করা হয়।“
অন্য রেওয়াতে আছেঃ “যখন রমযান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়।”
অন্য রেওয়াতে আছে - “তখন রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয়”। (বর্ণনায় বুখারী ও মুসলিম)
২। তিরমিযির রেওয়াতে আছেঃ
وينادي مناد يا باغي الخير أقبل ! ويا باغي الشر أقصر ! ولله عتقاء من النار، وذلك في كل ليلة .
“এক ঘোষক এই বলে ডাকতে থাকে, হে ভাল কার্য সম্পাদনকারীগণ তাড়াতাড়ি এগিয়ে এসো। আরও বলে, হে খারাপ কার্য আমলকারীরা পিছিয়ে যাও। আর আল্লাহপাক জাহান্নাম হতে বান্দাদের মুক্তি দিতে থাকেন। উহা প্রত্যেক রাত্রেই হতে থাকে যতক্ষণ পর্যন্ত না রমযান শেষ হয়। (হাসান)
৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالـها إلى سبع مئة ضعف . قال الله عز وجل : إلا الصوم فإنه لي وأنا أجزى به . . . مسلم :1151
আদম সন্তানের প্রতিটি আমলকেই বর্ধিত করা হয়। প্রতিটি নেক আমলকে দশগুণ হতে সাতশত গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। আর আল্লাহ্ তাআলা বলেনঃ “একমাত্র সিয়াম ব্যতীত। কারণ উহা একমাত্র আমার জন্য এবং উহার বদলা আমিই দেব। বান্দা তার শাহওয়াত এবং খাদ্য গ্রহণকে একমাত্র আমার জন্য ত্যাগ করে। সিয়ামকারীর জন্য দুটি আনন্দের সময় আসেঃ ইফতার করার সময় এবং তার প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। আল্লহর কসম! সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেশকের সুগন্ধী হতেও প্রিয়। (বর্ণনায় বুখারী ও মুসলিম)
জিহ্বাকে সংযত রাখা

من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه . البخاري :6057
যে ব্যক্তি মিথ্যা বলা, অন্যায় কাজ ও মূর্খতা হতে বিরত হয় না, তার খানাপিনাকে ত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই। (বর্ণনায় বুখারী)