hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

আদবের সাথে কিভাবে জুমু‘আর সালাত আদায় করব

১। জুমু‘আর দিনে নখ কাটব। ওজু করে উত্তমভাবে গোসল করব। উত্তম পোশাক পরিধান করে আতর-সুগন্ধি ব্যবহার করব।

২। ঐ দিন কাঁচা পেয়াজ বা রসুন খাব না। ধুমপান করব না। দাঁতকে পরিষ্কার করব মেসওয়াক বা ব্রাশ দিয়ে।

৩। মসজিদে প্রবেশ করেই দুই রাকা‘আত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করব, এমনকি ইমাম খতবা দিতে দাঁড়ালেও

কারণ, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

فإذا جاء أحدكم يوم الجمعة والإمام يخطب فليصل ركعتين وليخففهما

যদি তোমাদের কেউ জুমু‘আর দিন মসজিদে প্রবেশ করে ঐ সময়, যখন ইমাম খুতবা দিতে থাকে তখন সে যেন সংক্ষেপে দু রাক‘আত সালাত আদায় করে। (বর্ণনায় বুখারি ও মুসলিম)

৪। তারপর ইমাম খুতবা দিতে শুরু করলে উহা মন দিয়ে শুনব, অন্য কোন কথাবর্তা বলব না।

৫। তারপর ইমামের সাথে দু রাক‘আত জুমু‘আর ফরজ আদায় করব।

৬। তারপর চার রাক‘আত বাদাল জুমু‘আ সুন্নাত আদায় করব। অথবা ঘরে ফিরে গিয়ে দু রাক‘আত আদায় করব। আর এটাই উত্তম।

৭। অন্যান্য দিনের তুলনায় আজ বেশী বেশী করে নবীর উপর দরুদ পড়বে।

৮। জুমু‘আর দিনে বেশী বেশী করে দু‘আ করব। কারণ, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: জুমু‘আর দিনে এমন একটি মুহুর্ত আছে যখন কোন মুসলিম আল্লাহর নিকট উত্তম কোন দু‘আ করে অবশ্যই তা তাকে দিয়ে দেন। (বর্ণনায় বুখারি ও মুসলিম)

৯। জুমু‘আর দিনে সূরা কাহাফ তিলাওয়াত করা মুস্তাহাব। কারণ, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি জুমু‘আর দিনে সূরা কাহাফ তিলাওয়াত করে, তার জন্য দুই জুমু‘আর মাঝের সময়টা নূর দিয়ে ভরে দেন। (বর্ণনায়, সহীহ হাকেম)

১০। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ যে ব্যক্তি জুমু‘আর দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, উহা তার জন্য নূর হবে তার নিকট হতে আল্লাহর ঘর পযন্ত। (সহীহ জামে‘ আসসগীর)